
দামুড়হুদা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।আজ (২ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরশেদ বীন ফয়সাল এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ,
সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল,সাধারণ সম্পাদক শাহাজালাল বাবু,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, প্রেসক্লাবের নির্বাহী সদস্য হাবিবুর রহমান হবি, তাসির আহমেদ,সদস্য মোজাম্মেল শিশির, শেখ হাতেম, সাংবাদিক জহুরুল ইসলাম প্রমুখ।সাংবাদিকদের প্রতি তিনি ছিলেন সহযোগী ও সহানুভূতিশীল।দায়িত্বশীল ও গণমাধ্যম বান্ধব আচরণ ছিলেন ইতিবাচক উদাহরণ উল্লেখ করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র সততার সাথে দায়িত্ব পালন ও সাংবাদিক বান্ধব ইউএনও ছিলেন।যে কেউ তার এই উদারতায় তাকে শ্রদ্ধার চোখে দেখবেন।
জনসাধারণের প্রত্যাশা ও সমস্যা সমাধানে আমি সবসময় আন্তরিক ছিলাম।সকল ক্ষেত্রেই আন্তরিকতার সাথে সহযোগিতা পেয়েছি আপনাদের উল্লেখ করে সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী তিথি মিত্র বলেন,দামুড়হুদা উপজেলা, উপজেলার সর্বস্তরের মানুষের কথা সর্বোপরি আপনাদের কথা আমার হৃদয় থাকবে। সহকারি কমিশনার থেকে পদোন্নতি হওয়ার পর ইউএনও হিসেবে এটিই ছিলেন আমার প্রথম স্টেশন।স্বল্প সময়ের মধ্যেই আপনাদের সকলের আন্তরিকতা
,ভালোবাসা সর্বোপরি সহযোগিতা ও অনুপ্রেরণা পেয়েছি।তিনি বলেন,সরকারি চাকরিজীবীদের বদলি স্বাভাবিক একটি প্রক্রিয়া।যতদিন এই উপজেলাতে ছিলাম,সকলের সহযোগিতায় সুন্দরভাবে কাজ করতে চেষ্টা করেছি,জানিনা কতটুকু পেরেছি। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উপস্থিত সাংবাদিকদের কল্যাণ কামনা করে তিনি আরো বলেন, মানুষের সেবা করাই একজন প্রশাসনিক কর্মকর্তার প্রধান দায়িত্ব ও কর্তব্য। উপজেলা প্রশাসনের প্রতিটি বিভাগ উন্নয়ন প্রকল্প এবং শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে কাজ করতে পেরে আমি নিজেকে গর্ববোধ করি।দামুড়হুদা উপজেলা ও উপজেলার মানুষ আমার হৃদয়ে গেঁথে থাকবে।সর্বোপরি তিনি দামুড়হুদা প্রেসক্লাবকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতের জন্য দোয়া কামনা করুন।
অনুষ্ঠান শেষে দামুড়হুদা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিদায়ী ইউএনও তিথি মিত্রকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার 



















