০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে দুজন নিহত, আহত ৩

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ১৪০ Time View

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। আজ রবিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুন্দারহাট এলাকার বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিএনজি চালক আরাফাত হোসেন (২২), এবং বিশা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী যাত্রী হাওয়া বেগম (৪৫)। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত জানান, সিএনজিটি যাত্রী নিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। কুন্দারহাট বাজার এলাকায় পৌঁছালে সড়কের মাঝে দাঁড়িয়ে থাকা একটি অটো ও ভ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আরাফাত হোসেন ও যাত্রী হাওয়া বেগম মারা যান। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় জড়িত একটি ট্রাক জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

Tag :
এখন আলোচনায়

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে দুজন নিহত, আহত ৩

আপডেট সময় : ০৩:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫