০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়া পেল ২ শিক্ষার্থী, সংকটাপন্ন ৪

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ১৩২ Time View

উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ২ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ শনিবার (২৬ জুলাই) দুপুরের পর তাদেরকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।

আজ বেলা পৌনে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মেহাম্মদ নাসির উদ্দিন।

পরিচালক বলেন, আজ সকালে মাসুমা বেগম (৩৬) ও জারিফ ফারহান (১৩) নামে পরপর দুইজনের মৃত্যু হয়েছে। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুইজনকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। এরা হলো স্কুলটির শিক্ষার্থী আয়ান খান (১২) ও রাফসি (১২)।

মাইলস্টোন স্কুলের আয়া মাসুমাও চলে গেলেন, নিহত বেড়ে ৩৫মাইলস্টোন স্কুলের আয়া মাসুমাও চলে গেলেন, নিহত বেড়ে ৩৫

তিনি বলেন, এখন ৩৬ জন রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় রয়েছে ৪ জন। যাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সিবিআর ক্যাটাগরিতে অর্থাৎ এদের চাইতে একটু কম গুরুতর অবস্থায় রয়েছে ৯ জন। বাকিরা অন্য ওয়ার্ড ভর্তি রয়েছে। আগামী এক সপ্তাহে আরও অন্তত ১০ জনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Tag :
এখন আলোচনায়

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়া পেল ২ শিক্ষার্থী, সংকটাপন্ন ৪

আপডেট সময় : ০৫:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫