০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুরনো সিস্টেমে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না : নাহিদ ইসলাম

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ১৫২ Time View

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা বলেছিলাম একটি নতুন বাংলাদেশ লাগবে, একটি নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে আমরা এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। কিন্তু অভ্যুত্থানের পরে নানা শক্তি আবারও চেষ্টা করছে পুরনো সিস্টেমে দেশকে এগিয়ে নেওয়ার।’

শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড়ে দেশ গড়তে জুলাই পথযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে আমরা রাজপথে নেমেছিলাম, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, আমাদের বোনেরা নির্যাযিত হয়েছেন, আমরা এই বাংলাদেশকে পুরনো রূপে ফেরত যেতে দেব না। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই।’

তিনি বলেন, ‘পুলিশ হত্যাকে ডমিনেট করে এর দায় অভ্যুত্থানকারী ছাত্র-জনতাকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। আমরা ৩ আগস্ট এক দফায় স্পষ্ট করেছি আমাদের লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। আমাদের যে দমন-পীড়ন করা হয়েছে, আমরা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে। আমাদের লড়াই ছিল ফ্যাসিস্ট রাষ্ট্রের বিরুদ্ধে।’ এর আগে শহরের শহীদ মিনার থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা বের হয়। শহরের কোর্ট রোড ও শাহ মোস্তফা সড়কে পথযাত্রা হয়। এতে যোগ দেয় সর্বস্তরের মানুষ।

এনসিপির মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য দেন দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ ও জাকারিয়া ইমন।

Tag :
এখন আলোচনায়

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

পুরনো সিস্টেমে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না : নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৪:৪৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫