০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেকে ভয়াবহ আগুন, রিসোর্ট পুড়ে ছাই

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭৯ Time View

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে আজ দুপুর পৌনে ১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নেভানোর জন্য স্থানীয় লোকজন ও প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন কেন্দ্রে সোমবার দুপুর পৌনে ১টার দিকে প্রথমে ইকো ভ্যালি রিসোর্টে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে সাজেক অবকাশ রিসোর্টসহ বাকি রিসোর্টগুলোয় আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। আগুন নেভানোর জন্য বাঘাইছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় দীঘিনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের লোকজন রওনা দিয়েছে। ইতোমধ্যে আগুনে ১৫ থেকে ১৬টি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হিলভিউ রিসোর্টের স্বত্বাধিকারী ইন্দ্রজিৎ চাকমা জানান, আগুন নেভাতে সেনাবাহিনী ও স্থানীয় লোকজন চেষ্টা চালাচ্ছেন। ইতোমধ্যে ১৫ থেকে ১৬টি রিসোর্ট পুড়ে গেছে। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস সাজেকে পৌঁছাতে কমপক্ষে দুই ঘণ্টা লেগে যাবে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, সাজেক আগুন নেভানোর জন্য স্থানীয় লোকজন ও প্রশাসন চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের লোকজন সাজেকের উদ্দেশ্য রওনা দিয়েছেন।

Tag :
এখন আলোচনায়

রূপপুরে সাগরচুরি: ২৭ কোটি টাকার যন্ত্রপাতির বিল তোলা হয় ২১৩ কোটি ৮৮ লাখ

সাজেকে ভয়াবহ আগুন, রিসোর্ট পুড়ে ছাই

আপডেট সময় : ০২:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫