০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে চিত্রনায়িকা রুবিনাকে অপহরণের চেষ্টা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ১৭২ Time View

চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এমন ঘটনার শিকার হন তিনি। পরে রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে অপহরণের চেষ্টার বিস্তারিত তুলে ধরেন নিঝুম ‍রুবিনা।

উবার চালকের ছবি পোস্ট করে তার এ চিত্রনায়িকা লেখেন, ‘আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হবে। কারণ আমি ড্রাইভিং পারি না। যে কারণে উবার কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যাবো। উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলেন, ‘‘আপনার লোকেশনেই যাচ্ছি, চুপ থাকেন’’। ’

নিঝুম রুবিনা লেখেন, ‘মঙ্গলবার রাস্তা ফাঁকা তারপরও সে গুলশান রোডে ঢুকেছে। তখন তার গাড়ির স্পিড প্রায় ৮০ থেকে ১০০। অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি আমাকে এখানেই নামিয়ে দেন। তখন সে আমাকে বলল, ‘‘চুপ থাক, কোনো কথা বলবি না। ’’তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি। কারো সাড়া পাইনি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই।’

তিনি লেখেন, ‘আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরাপত্তা পাব না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব? আজকে যদি গাড়ি থেকে যদি জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত না।’

এদিকে, ঘটনার পরই অভিনেত্রীর স্বামী ঢাকায় ফিরেছেন। আজ বুধবার বিকেলে হাতিরঝিল থানায় তারা একটি জিডি করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৩ সালে নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করেন নিঝুম রুবিনা। এরপর ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’, ‘লিপিস্টিক’ সিনেমায় তাকে দেখা গেছে। বর্তমানে আজিম খান পরিচালিত ‘দুই মা’, এবং আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’ নামে দুটি সিনেমায় অভিনয় করছেন নিঝুম রুবিনা।

সূত্র:https://dainikamadershomoy.com/details/01948e6a262b

Tag :
এখন আলোচনায়

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

রাজধানীতে চিত্রনায়িকা রুবিনাকে অপহরণের চেষ্টা

আপডেট সময় : ০৯:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫