০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গানে ফিরছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ১২২ Time View

সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন

শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। আর তাই ফিরছেন গানে।

আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঢাকার দুটি বড় অনুষ্ঠানে গাইবেন এই সংগীতশিল্পী। এরপর যাবেন চট্টগ্রামেও। সেখানের একটি স্টেজ শোতে অংশ নেবেন তিনি। এমনটাই জানালেন কিংবদন্তি এই সংগীতশিল্পী।

সাবিনা ইয়াসমিন বলেন, ‘আল্লাহর রহমতে গানে ফিরছি। আমি তো গানের মানুষ। ছয় দশক গানে গানে কাটছে। গান ছাড়া তো আর কিছু ভাবতে পারি না। এখানেই যত আনন্দ। সেই আনন্দের জায়গায় ফিরছি, খুবই ভালো লাগছে।’

তিনি আরো জানান, ইতিমধ্যেই কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে নতুন গান নিয়ে কথা বলেছেন। স্টেজ শোর ফাঁকেই নতুন গানগুলোর রেকর্ডিং করবেন। স্টেজ শোর প্রস্তুতি হিসেবে ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি তিন দিন যন্ত্রশিল্পীদের নিয়ে মহড়ায় অংশ নেবেন তিনি।

Tag :
এখন আলোচনায়

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

গানে ফিরছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন

আপডেট সময় : ০৫:১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫