
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের ভি, জে স্কুল রোড-এ অবস্থিত সুনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান “সিটি মার্বেল” এর ম্যানেজার চুয়াডাঙ্গা পৌরসভার সি.এন্ড.বি পাড়া নিবাসী মোঃ বজলুর রহমান এর পুত্র মোঃ মারুফ ইসলাম(২৮) এর বিরুদ্ধে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, সিটি মার্বেল নামক প্রতিষ্ঠানে মোঃ মারুফ ইসলাম দীর্ঘ চার বছর যাবত ম্যানেজার হিসাবে কর্মরত ছিল। সিটি মার্বেলের সত্যাধিকারি মোঃ গোলাম কিবরিয়া দির্ঘদিন যাবত অসুস্থ থাকায় ঢাকাতে চিকিৎসাধীন ছিলেন। তার এ-ই অনুপস্থিতির সুযোগে ম্যানেজার মারুফ বিভিন্ন কৌশলে মাল ফেরত বাবদ নগদ ১৪,৩৭,৯৪০/- টাকা এবং মেমো ছাড়া মাল বিক্রয় বাবদ ৯,৬৭,৯১২/- টাকা সহ সর্বমোট ২৪,০৫,৮৫২ টাকা ( চব্বিশ লক্ষ পাচ হাজার আটশত বায়ান্ন টাকা) আত্মসাৎ করে। উক্ত টাকার বিষয়ে আসামী মারুফ এর কাছে জানতে চাওয়া হলে তিনি তার ভাই মো: ফয়সাল ইসলাম(৩৬) সহ আরও অজ্ঞাতনামা ২/৩ জন এর কথা উল্লেখ করে, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে আত্মসাৎ এর দায় স্বীকার করে।এই বিষয়ে মালিক নিজে বাদী হয়ে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। সদর থানা পুলিশ আসামীকে গ্রেফতার করে আদালতে সপর্দ করলে আদালত আসামীকে জেল হাজতে প্রেরণ করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মো: মাহাব্বুর রহমান কাজল বলেন, “অর্থ আত্মসাতের মামলাটি আমরা গ্রহণ করে অভিযুক্ত প্রধান আসামী মো: মারুফ ইসলাম কে আটক করেছি।প্রাথমিক ভাবে সে আত্মসাতের বিষয়টি স্বীকার করেছে।”
প্রতিনিধির নাম 












