১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে শিশুর শরীরে এইচএমপি ভাইরাসের সংক্রমণ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ১৩৯ Time View

হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত হয়েছে ভারতের বেঙ্গালুরুর এক শিশু। ৮ মাস বয়সী এই শিশুর শরীরে এইচএমপিভি ভাইরাসের সংক্রমণের লক্ষণ মিলেছে।

সোমবার বেঙ্গালুর রাজ্যের স্বাস্থ্য অধিদফতর থেকে এই ভাইরাস সংক্রমণের কথা নিশ্চিত করেছে। এরই মধ্যে কর্নাটক প্রশাসন ভারতের স্বাস্থ্যমন্ত্রীকে বিষয়টি অবহিত করেছে।

কর্নাটকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল ঐ শিশুর। সেখানেই নমুনা পরীক্ষায় সংক্রমণের হদিস পাওয়া যায়। কর্নাটকের স্বাস্থ্য দফতর জানিয়েছে, নমুনাটি কোনো সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়নি।

স্বাস্থ্য দফতর ‘ইন্ডিয়া টুডে’কে জানিয়েছে, এক বেসরকারি হাসপাতাল থেকে এ তথ্য জানা গেছে। তবে ঐ হাসপাতালে হওয়া পরীক্ষাকে সন্দেহ করার কোনো কারণও আমাদের কাছে নেই। তবে চীনে যে এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে, এটিও সেই একই প্রজাতির কি না তা এখনো স্পষ্ট নয়।

সম্প্রতি চীনে এইচএমপি ভাইরাসের সংক্রমণ ঘিরে উদ্বেগ দানা বাঁধতে শুরু করেছে বিশ্বব্যাপী। যদিও চীন জানিয়েছে, এটি একটি মৌসুমি সংক্রমণ। শুধুমাত্র শীতকালেই এর বিস্তার লক্ষ্য করা যায়।

এক সংবাদ সম্মেলনে ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছেন, উদ্ভূত পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। দেশবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে এই ভাইরাসের বিষয়ে সময়ে সময়ে তথ্য দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও অনুরোধ করেছেন। সূত্র: ডেইলি-বাংলাদেশ

এখন আলোচনায়

রূপপুরে সাগরচুরি: ২৭ কোটি টাকার যন্ত্রপাতির বিল তোলা হয় ২১৩ কোটি ৮৮ লাখ

ভারতে শিশুর শরীরে এইচএমপি ভাইরাসের সংক্রমণ

আপডেট সময় : ০১:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫