১১:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ৮৬ Time View

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। রবিবার (৫ জানুয়ারি) রাত ৮টার আগেই দলটির স্থায়ী কমিটির সদস্যরা বেগম জিয়ার বাসায় উপস্থিত হন।

স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বিএনপির চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। এরপর যুক্ত হন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিএনপির চেয়ারপারসনের বিদেশ যাত্রাকে কেন্দ্র করে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত সাড়ে ৮টার আগে স্থায়ী কমিটির সদস্যরা একে-একে প্রবেশ করেন।

দলীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরদিন বেগম জিয়া মুক্তি পাওয়ার পর থেকে অনেকেই সাক্ষাৎ করেছেন। তবে এই প্রথমবার একসঙ্গে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নিচ্ছেন বৈঠকে। সর্বশেষ কোরবানির ঈদে স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেছিলেন একসঙ্গে।

রবিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এলডিপি চেয়ারম্যান অলি আহমদ বীর বিক্রম। দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া। সূত্র: ইত্তেফাক

এখন আলোচনায়

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠন

খালেদা জিয়ার বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

আপডেট সময় : ০৯:৪৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫