০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল ট্রেন স্টপেজের দাবীতে অবরোধ ও মানববন্ধন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি স্টপেজের দাবীতে সর্বস্তরের মানুষ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আন্দোলন কারীদের দাবীর মুখে শনিবার বিকেল থেকে প্রায় ১ ঘন্টা বেনাপোল ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকে। এ সময় রেল কর্তৃপক্ষের আশ্বাসে এবং আগামী ৭ জানুয়ারী নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে এই প্রতিশ্রুতিতে অবরোধ কর্মসূচী স্থগিত করা হয়।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা একটি বৃহৎ উপজেলা। এর সাথে রয়েছে মেহেরপুরের গাংনী ও ঝিনাইদহ জেলার বেশ কিছু অঞ্চলের মানুষ এই উপজেলার ঐতিহ্যবাহী রেল স্টেশনের নিয়মিত যাত্রী। এখান থেকে বিপুল সংখ্যক ব্যবসায়ীসহ যাত্রী প্রতিদিন ঢাকায় যাতায়েত করেন। বেনাপোল ট্রেনেরও প্রচুর যাত্রী থাকলেই এই স্টেশনে স্টপেজ নেই বেনাপোল ট্রেনের। ফলে যাত্রীদের আসার যাওয়ার কথা বিবেচনা করে আলমডাঙ্গার নাগরিক কমিটি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে আলোচনা করে বেনাপোল স্টপেজের দাবীতে মানব বন্ধনের ডাক দেন।

গত ২১ ডিসেম্বর বেনাপোল ট্রেন স্টপেজের দাবীতে রেল স্টেশনে মানব বন্ধন কর্মসুচী পালন করা হয়। ওইদিন রেলওয়ে কর্তৃপক্ষ ১ জানুয়ারী থেকে মানব ট্রেন মাথবে বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও নির্ধারিত তারিখে ট্রেন স্টপেজ না দেওয়ায় শনিবার ৪ জানুয়ারী আবারও মানব বন্ধন কর্মসুচী ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচী অনুযায়ী বিকেলে আলমডাঙ্গা নাগরিক কমিটিসহ বিভিন্ন ব্যবনায়িক কমিটির ব্যানারে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।

এ সময় বেনাপোল ট্রেন রেল স্টেশনে আসলে আন্দোলন কারীরা ট্রেন থামিয়ে কর্মসূচী পালন করতে থাকেন। এ সময় মানববন্ধন ও অবরোধ কর্মসূচীর নেতৃত্বে দেন আলমডাঙ্গা নাগরিক কমিটির সদস্য সচিব খোঃ হাবিবুল করিম চনচল, যুগ্ম আহবায়ক সহকারি অধ্যাপক মিজানুর রহমান মিজা, এমদাদ হোসেন, প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, আব্দুর রশীদ মঞ্জু, বণিক সমিতির সভাপতি আরেফিন মিঞা মিলন, গার্মেন্টস মালিক সমিতির সম্পাদক রনি আলম, মুদি সমিতির সম্পাদক আলা উদ্দিন, বৃহত্তর কাপড়পট্টি ব্যবসায়ী মালিক সমিতির সম্পাদক খন্দকার কাদির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- বণিক সমিতির সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, ব্যায়ামাগার রক্ষা কমিটির আহবায়ক ইকবাল হোসেন, ক্রিড়া সংগঠক মিজানুল হক, কলেজপাড়া কল্যাণ কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল জামান, প্রচার সম্পাদক মাহমুদুর রহমান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের পৌর আহবায়ক কামরুল হাসান হিমেল, বিএনপি নেতা রেজাউল ইসলাম খেলাঘরের মন্ডল, আবীর আনাম, শাফায়েত বিন মুসাব, সাদি ইসলাম, আলিফ, সিফাত প্রমুখ।

পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসে এবং আগামী ৭ জানুয়ারী নির্দিষ্ট তারিখে ট্রেন স্টপেজ ঘোষণা করা হবে এই প্রতিশ্রুতিতে অবরোধ কর্মসূচী স্থগিত করা হয়।

আ চু/এ এইচ

এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় আপ টু ড্রাই ক্লিনার্স এন্ড হোম সার্ভিস শোরুম উদ্বোধন

বেনাপোল ট্রেন স্টপেজের দাবীতে অবরোধ ও মানববন্ধন

আপডেট সময় : ০২:৫৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫