০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে নতুন দুই প্রশাসনিক অঞ্চল ঘোষণা করলো চীন, ভারতের প্রতিবাদ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ৭৪ Time View

ভারত সীমান্তবর্তী চীনের শিনজিয়াং প্রদেশে আরো দুটি নতুন প্রশাসনিক অঞ্চল (কাউন্টি) প্রতিষ্ঠা করেছে বেইজিং। তবে ভারতের দাবি, নতুন এই দুই অঞ্চলের কিছু অংশ তাদের লাদাখের ভূখণ্ডের ভেতরে পড়েছে। এই জন্য বেইজিংয়ের কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নিজেদের আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (৩ জানুয়ারি) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

সম্প্রতি দীর্ঘদিনের আলোচনার পরে ভারত ও চীনের মধ্যে একটি সীমান্ত জটিলতার সমাধান হয়। পূর্ব লাদাখ সীমান্তে দুই দেশের পক্ষ থেকেই সেনা প্রত্যাহার হয়েছে। তারপর এমন ঘটনায় দুই দেশের সম্পর্কের বিষয়টি আবারও নতুন করে আলোচনার জন্ম দিলো।

গত ২৭ ডিসেম্বর চীনের সরকারি বার্তা সংস্থা শিনহুয়া উত্তর-পশ্চিম চীনের শিনজিয়াংয়ে এই দুটি কাউন্টি প্রতিষ্ঠার কথা জানায়। তাদের খবরে বলা হয়, শিনজিয়াংয়ের সরকার হোটান প্রিফেকচারের অধীনে হে’আন কাউন্টি এবং হেকাং কাউন্টি নামে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্র পরিষদ এই দুটি নতুন কাউন্টি অনুমোদন করেছে, যা হোটান প্রিফেকচারের অধীনে পরিচালিত হবে।

তবে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই কাউন্টির কিছু অংশ লাদাখের ভেতরে পড়ে এবং ভারত কখনই এই এলাকায় চীনের অবৈধ দখলদারিকে স্বীকৃতি দেয়নি

তিনি বলেন, আমরা হোটান প্রিফেকচারের অধীনে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দেখেছি। তথাকথিত এই কাউন্টিগুলোর কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের ভেতরে পড়ে। আমরা কখনো এই এলাকায় চীনের অবৈধ দখলদারি স্বীকার করিনি।

রণধীর জয়সওয়াল বলেন, নতুন কাউন্টি তৈরির বিষয়টি এই এলাকায় ভারতের সার্বভৌমত্ব নিয়ে আমাদের দীর্ঘদিনের ও ধারাবাহিক অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না। চীনের অবৈধ ও জোরপূর্বক দখলকে বৈধতা দেবে না। আমরা চীনা পক্ষের কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কঠোর প্রতিবাদ জানিয়েছি।

সূত্র: এনডিটিভি

এখন আলোচনায়

রূপপুরে সাগরচুরি: ২৭ কোটি টাকার যন্ত্রপাতির বিল তোলা হয় ২১৩ কোটি ৮৮ লাখ

সীমান্তে নতুন দুই প্রশাসনিক অঞ্চল ঘোষণা করলো চীন, ভারতের প্রতিবাদ

আপডেট সময় : ০৫:১৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫