০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সন্ধ্যা রাতে চালককে মারধর করে পাখি ভ্যান ছিনতাই

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার অন্তর্ভুক্ত গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর-সড়াবাড়িয়া সড়কে সন্ধ্যা রাতে চালককে মারধর করে পাখি ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গহেরপুর-সড়াবাড়িয়া সড়কের সুপার ব্রিকস নামক ইট ভাটার নিকটে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের বেধড়ক মারধরে গুরুতর আহত হন পাখি ভ্যান চালক খাড়াগোদা গ্রামের বিপুল হোসেন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা গ্রামের মান্নান হোসেনের ছেলে বিপুল হোসেন পাখি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় খাড়াগোদা বাজার থেকে অজ্ঞাত ৫ জন ব্যক্তি সড়াবাড়ীয়া যাওয়ার কথা বলে ৩০০ টাকায় ভাড়া ঠিক করেন। বিপুল হোসেন ওই ৫ জন ব্যক্তিকে নিয়ে সড়াবাড়ীয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে গহেরপুর সুপার ব্রিকস নামক ইট ভাটার নিকট পৌছালে তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখে এবং পাখি ভ্যান নিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। আহত অবস্থায় পাখি ভ্যান চালক বিপুল হোসেনকে উদ্ধার করে স্থানীয় লোকজন। পরে তার পরিবারের লোকজন তাক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে তিতুদহ পুলিশ ক্যাম্পের টু-আইসি এএসআই মাহমুদুল জানান, ঘটনা শোনার পর আমরা ভুক্তভোগী বিপুল হোসেনের পরিবারের সাথে যোগাযোগ করি। তাকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গায় নিয়ে গেছে পরিবারের লোকজন। ব্যাটারিচালিত পাখি ভ্যানটি উদ্ধার এবং ছিনতাইকারীদের আটকের জোর চেষ্টা চলছে।

এস এইচ/সাইদুর রহমান

এখন আলোচনায়

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠন

চুয়াডাঙ্গায় সন্ধ্যা রাতে চালককে মারধর করে পাখি ভ্যান ছিনতাই

আপডেট সময় : ০৫:০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫