০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

অনলাইন ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।

বুধবার ০১ মার্চ দুপুর পৌনে ১টার দিকে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাহেরা খাতুন একজনের নাম জানা গেছে। এছাড়া বাকি দুইজনের নাম জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ৩০ থেকে ৩৫ জন যাত্রী একটি পিকআপে করে সিরাজগঞ্জে যাচ্ছিল। পিকআপটি আনালিয়াবাড়ী ১০ নম্বর ব্রিজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় আহত হন অন্তত ১৫ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের লাশ থানায় এবং অন্য দুইটি লাশ হাসপাতালে রয়েছে।

Tag :
এখন আলোচনায়

টাঙ্গাইলে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

আপডেট সময় : ০৩:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩