০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন এমপি টগর

দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো: আলী আজগার টগর। এসময় আওয়ামী লীগের অসুস্থ ও প্রয়াত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন তিনি। সোমবার (০৮ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ১নং ওয়ার্ড এর বিভিন্ন গ্রামের আ.লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য আলী আজগার টগর।

এসময় জুড়ানপুর বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এমপি টগর বলেন, সকলের সহযোগীতা ছাড়া কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। দেশের মানুষের সেবা করার জন্য বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে এমপির মর্যাদা দিয়েছেন। যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়নসহ চুয়াডাঙ্গা ২ আসনের সার্বিক উন্নয়নে বড় প্রকল্প হাতে নেয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা খাতে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করে। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে অন্তরে লালন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশে ব্যাপক উন্নয়ন করেছে বর্তমান সরকার। উন্নয়ন কর্মকান্ড চলমানও রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে যে উন্নয়ন হয়েছে তা ইতিহাসে বিরল। এলাকায় স্কুল, মাদ্রাসা, সড়ক, ব্রীজ, কালভার্টসহ অনেক উন্নয়ন হয়েছে। আমরা এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে ভেদাভেদ ভুলে সকলকে একসাথে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, জুড়ানপুর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শরিফ উদ্দিন, যুগ্ন সম্পাদক আলফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, যুবলীগ নেতা মিলন হোসেন, সুলতান আলী সহ অসংখ্য আওয়ামী লীগ ভক্ত সমর্থক বৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্র ছাত্রী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটের চাষীদের স্বপ্ন দুলছে শিমের থোকায় থোকায়

দামুড়হুদায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন এমপি টগর

আপডেট সময় : ০২:৩১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪