১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এর আগে ঐচ্ছিক তহবিলের টাকা এভাবে কাউকে দিতে দেখেনি: এমপি টগর

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর বলেছেন, আমার আগে কোন সংসদ সদস্য ঐচ্ছিক তহবিলের টাকা প্রকাশ্যে দিতে দেখেনি। এই ঐচ্ছিক তহবিল অনেক আগে থেকেই কিন্তু ছিল, হয়তোবা তারা গোপনে দিয়েছে। আমি এই টাকা যাকে ইচ্ছা দিতে পারি। কিন্তু যারা যোগ্য তাদেরকেই দেয়ার চেষ্টা করি।

(০৭ জুলাই) রবিবার জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে এক লাখ টাকা অনুদান দেন। সংসদ সদস্য হাজী আলী আজগার টগর তার ঐচ্ছিক তহবিল থেকে জীবননগরে ৪০ জনকে এই অনুদান বিতরণ করেন।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। তিনি বলেন, এটা কিন্তু আমার ঐচ্ছিক তহবিল। আমি যাকে ইচ্ছা দিতে পারি। কিন্তু আমি ইউনিয়ন পর্যায়ের নেতাদের বলি যারা এ টাকা পাওয়ার যোগ্য তাদের তালিকা দিতে। আমি তাদের টাকা দেব।

আলী আজগার টগর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ১০০ টাকা করে বয়স্ক ভাতার ব্যবস্থা করেছিল। তখন কিন্তু মানুষ হেসেছে। এখন সেই টাকা বেড়ে ৬০০ টাকা হয়েছে। আগে ১০০ টাকার অনেক মূল্য ছিল। বয়স্ক মা যখন আত্মীয় বাড়িতে বেড়াতে যেত তখন গাড়ি ভাড়ার ৫ টাকা থাকত না। পান কেনার টাকা থাকত না। তখন কিন্তু সেই টাকা তাদের অনেক কাজে এসেছিল। এখন তিন মাস পর পর ১ হাজার ৮০০ টাকা করে পান। যখন টাকা হাতে পান তখন কিন্তু মুখে আনন্দের হাসি ফোটে।

এমপি টগর বলেন, এই সরকার গর্ভবতী মায়েদের কথা চিন্তা করে মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছে। ঈদের সময় ভিজিএফের চাল দেয়। এই সরকার ১১৫ ধরনের অনুদান দেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা আক্তার রিতা, সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান।

এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় আপ টু ড্রাই ক্লিনার্স এন্ড হোম সার্ভিস শোরুম উদ্বোধন

এর আগে ঐচ্ছিক তহবিলের টাকা এভাবে কাউকে দিতে দেখেনি: এমপি টগর

আপডেট সময় : ০২:৩২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪