০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষার হলেই এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে এইচএসসি পরীক্ষার হলেই আত্মহত্যার চেষ্টা করেছেন সুমা আক্তার (১৭) নামে এক পরীক্ষার্থী।

রবিবার (৭ জুলাই) অমৃত লাল দে কলেজ পরীক্ষা কেন্দ্রে ঘটে এ ঘটনা। ওই পরীক্ষার্থী সরকারি বরিশাল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

খোঁজ খবর নিয়ে জানা গেছে, পরীক্ষা দেওয়ার সময়ই সুমা আক্তার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে শুরু করে। কলেজ কর্তৃপক্ষ সকালে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে শেবাচিম মেডিসিন বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অতনু বলেন, ‌‘ওই শিক্ষার্থী কীটনাশক জাতীয় বিষপান করে। তাকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসা করা হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কিন্তু কেন সে কীটনাশক পান করেছে তার কারণ জানাতে পারেননি স্বজনরা।’

এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় আপ টু ড্রাই ক্লিনার্স এন্ড হোম সার্ভিস শোরুম উদ্বোধন

পরীক্ষার হলেই এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় : ০৫:০৮:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪