০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ১৬

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ১০৯ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ১৬ জন।

ফিলিস্তিনের কর্মকর্তারা বলেছেন, হামলায় আহত হয়েছে কয়েক ডজন। রবিবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের ওই স্কুল ভবনে হাজার হাজার ফিলিস্তিনি উদ্বাস্তুর আশ্রয়স্থল ছিল।

তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা আল-জাওনি স্কুলে বেশ কয়েকটি সন্ত্রাসী কাঠামোয় হামলা চালিয়েছে।

বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, শিশু ও বয়স্করা ধোঁয়ায় আচ্ছন্ন রাস্তায় চিৎকার করছে। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলেছেন, স্কুলের ওপরের তলা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই স্কুলের পাশেই ছিল ব্যস্ততম এক বাজার।

এখন আলোচনায়

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠন

গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ১৬

আপডেট সময় : ০১:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪