০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যক্ষের ছেলের বিয়েতে ‘চাঁদা’ তুলতে অফিসিয়াল নোটিশ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • ১১২ Time View

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের ছেলের বিয়েতে উপহার হিসেবে বাধ্যতামূলক ৫০০ টাকা চেয়ে কর্মীদের নোটিশ দেওয়া হয়েছে। কলেজের সব কর্মচারীকে শুক্রবারের (৫ জুলাই) মধ্যে এ টাকা জমা দিতে বলা হয়েছে।

গত ২৪ জুন কলেজের প্রধান সহকারীর সই করা আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়, অত্র কলেজের সব কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী ১২ জুলাই সন্ধ্যা ৭টায় নগরীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে অধ্যক্ষের পুত্রের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে আপনি নিমন্ত্রিত।

এতে আরো বলা হয়, এ উপলক্ষে সব কর্মচারীকে শুভেচ্ছা উপহার হিসেবে বাধ্যতামূলকভাবে ৫০০ টাকা অত্র কলেজের মো. আবুল হোসেনের কাছে আগামী ৫ জুলাই শুক্রবারের মধ্যে জমাদানের জন্য অনুরোধ করা হলো।

জানতে চাইলে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মো. মহসীন কবির বলেন, আমার ছেলের বিয়েতে কলেজের সবাইকে নিমন্ত্রণ করেছি। তারা কেন এমনভাবে নোটিশ জারি করেছে সেটা আমার জানা ছিল না। বিষয়টি নজরে আসার পর আমি প্রধান সহকারীর কাছে জানতে চেয়েছিলাম। তিনি আমাকে জানালেন-কলেজের কারো অনুষ্ঠান হলে তারা এভাবেই নোটিশ দিয়ে টাকা তুলে উপহার দিয়ে থাকে।’

অধ্যক্ষ আরো বলেন, আমি কলেজের প্রধান সহকারী ও হিসাবরক্ষককে দায়িত্ব দিয়েছিলাম আমার সব সহকর্মীকে কার্ড দিয়ে দাওয়াত করার জন্য। এভাবে টাকা চেয়ে নয়। এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। সূত্র: ডেইলি-বাংলাদেশ

এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় আপ টু ড্রাই ক্লিনার্স এন্ড হোম সার্ভিস শোরুম উদ্বোধন

অধ্যক্ষের ছেলের বিয়েতে ‘চাঁদা’ তুলতে অফিসিয়াল নোটিশ

আপডেট সময় : ০২:৪৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪