১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ফেনসিডিলসহ নানী-নাতি আটক

মেহেরপুরে র‌্যাবের অভিযানে ১৩২ বোতল ফেনসিডিলসহ সুজান বেগম (৫৫) ও লিজন মিয়া (১৯) নামের দু’জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত সুজান বেগম মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শামসুল হুদা’র স্ত্রী এবং লিজন মিয়া মুজিবনগর উপজেলার মোনাখালী মধ্যপাড়ার মৃত মফিজুল ইসলামের ছেলে।

০৫ জুলাই শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে র‌্যাব-১২ এর সিপিসি-৩, মেহেরপুর এবং সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর চৌকস আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের চকশ্যামনগর গ্রামের ধৃত আসামী সুজান বেগমের বসত ঘরের সামনের উঠানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৩২ বোতল ফেন্সিডিল (যার আনুমানিক মূল্য ২,৬৪,০০০/- টাকা) সহ সুজান ও লিজনকে গ্রেফতার করে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাব-১২, মেহেরপুর ক্যাম্পের সহকারী কোম্পানী কমান্ডার এএসপি মনিরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সুজান ও লিজন পরস্পর সম্পর্কে নানী-নাতি। তারা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এখন আলোচনায়

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠন

মেহেরপুরে ফেনসিডিলসহ নানী-নাতি আটক

আপডেট সময় : ০২:২০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪