১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ডিবি’র অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধি অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।  শুক্রবার (২৮ জুন) বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কাথুলী গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১শ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামের মৃত আলমের ছেলে মোস্তাফিজুর রহমান মিলন (৩৫) ও চুয়াডাঙ্গা শহরের আরামপাড়ার মৃত সামাদের ছেলে সাকিব হোসেন (২৪)।

অভিযান সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম-সেবা)’র দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই ওহিদুল ইসলাম (বিপিএম), এসআই ভবতোষ, এএসআই আবু আল ইমরান সঙ্গীয় ফোর্স শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে কাথুলী কাথুলী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ব্রীজের উপর অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান মিলন ও সাকিব হোসেনকে ১শ’ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

চুয়াডাঙ্গা ডিবি’র অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট সময় : ০৩:১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪