১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরের মনোহরপুর ইউপি চেয়ারম্যান ওপর দুর্বৃত্তের হামলা

জীবননগর মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁনের ওপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। ২৮ জুন শুক্রবার সন্ধায় মনোহরপুর আলা মোড়ে চা পান শেষে রাত ৮ টার দিকে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালায় অজ্ঞাত দূর্বত্তরা।

এর আগে গত ২১ মে উথলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নানের ওপর হামলা চালায় দূর্বত্তরা। এই ঘটনার একমাস পর আবারও একই কায়দায় মনোহরপুর ইউপি চেয়ারম্যানের হামলার শিকার হন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর বাড়ির অদুরে আলা মোড় নামক স্থানে চায়ের দোকানে বসেছিলেন সোহরাব হোসেন। রাত ৮ টার দিকে পায়ে হেঁটে বাড়ির পথে রওনা হন তিনি। ওই রাস্তার বাঁশ বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় তার ওপর হামলা চালায় অজ্ঞাত দূর্বৃত্ত।তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক।

মনোহরপুর গ্রামের মাসুদ খাঁন বলেন, প্রায় প্রতিদিন মনোহরপুর আলা মোড়ে চা পান করতে আসেন চেয়ারম্যান সোহরাব। শুক্রবার একই সময় চা পান করতে আসেন। রাত ৮ টার দিকে বাড়িতে যাওয়ার সময় চলন্ত মোটরসাইকেলে থাকা দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে পিঠে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ওমর ফারুক জানান, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের ডান কাঁধের নীচের দিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তার প্রেসার বেশি ও এ্যাজমা সমস্যার কারণে যশোর সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাবীদ হাসান জানান, চেয়ারম্যানের ওপর হামলার খবর পেয়ে পুলিশি অভিযান শুরু হয়েছে। অভিযুক্তদের আটক করতে সাড়াশি অভিযান চলছে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

জীবননগরের মনোহরপুর ইউপি চেয়ারম্যান ওপর দুর্বৃত্তের হামলা

আপডেট সময় : ০৩:০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪