০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মাটি কেটে বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রির দায়ে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। (২৫ জুন) মঙ্গলবার দুপুরে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বন্ডবিল গ্রামর এ অভিযান পরিচালিত হয়। মাটি বিক্রেতা পৌর এলাকার নওদা বন্ডবিল গ্রামের মুন্সি মজিবর রহমানের ছেলে মুন্সি মশিউর রহমান (৩৭)।

আদালত সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল গ্রামের মুন্সি মশিউর রহমান গত কয়েক বছর পূর্বে একটি পুকুরের কিছু অংশ খনন করেন। ওই পুকুর আবারও পূণঃখননের নামে গতকাল মঙ্গলবার মাটি কেটে বন্ডবিল গ্রামে অবস্থিত বাবু মুন্সির ইটভাটায় মাটি বিক্রি করছিলের । এতে রাস্তায় কাঁদামাটিতে রাস্তা চলাচলে অনুপযোগী হয়ে পড়ে বলে স্থানীয়রা অভিযোগ তোলেন। অভিযোগের ভিত্তিতে গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার স্নিদ্ধা দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতে পুকুর সংস্কারের নামে অবৈধভাবে ভেকু দিয়ে খনন করে মাটি উত্তোলন করে ইট ভাটায় বিক্রির দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন থানা পুলিশের একটি দল।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটের চাষীদের স্বপ্ন দুলছে শিমের থোকায় থোকায়

আলমডাঙ্গায় মাটি কেটে বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০২:২৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪