০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে হাতি দিয়ে চাঁদাবাজি যাত্রীরা বিড়ম্বনার শিকার

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে রাস্তায় রাস্তায় হাতি দিয়ে চাঁদাবাজিতে বিড়ম্বনার শিকার হচ্ছেন যাত্রীরা। বিভিন্ন যানবাহনের সামনে হাতি দাঁড় করিয়ে যানবাহনের পথ রোধ করে চাঁদাবাজি করা হচ্ছে।

জানা যায়, এলাকার বিভিন্ন মেলাতে হাতি নিয়ে আসা হয় খেলা দেখানোর জন্য। এসব মেলা চলাকালীন হাতি মেলাতে রাখা হলেও দিনের বেলায় এ হাতি দ্বারা শুরু হয় চাঁদাবাজি। বিভিন্ন রাস্তায়, হাটবাজারে ও দোকানের সামনে হাতি দিয়ে চাঁদাবাজি বেড়েই চলেছে। গতকাল রোববার আত্রাই-পতিসর সড়কে যানবাহনের সামনে হাতি দাঁড় করিয়ে যানবাহনের পথ রোধ করে চাঁদাবাজি করতে দেখা যায়। এতে করে যাত্রীদের চরম বিড়ম্বান শিকার হতে হয়। বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা যানবাহনের সামনে হাতি দেখেই ভীতিকর পরিস্থির শিকার হয়। যানবাহন চালকরাও হাতি দিয়ে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন।

আত্রাই-পতিসর সড়কে সিএনজি চালক মোবারক হোসেন বলেন, মাঝে মধ্যেই এ পথে হাতি দিয়ে চাঁদাবাজি করা হয়। আমাদের সিএনজির সামনে হাতিকে এমন ভাবে দাঁড় করানো হয় চাঁদা না দিয়ে সামনে যাবার কোন পথ থাকে না। আত্রাই থানার ওসি মো. তারেকুর রহমান বলেন, এ জাতীয় চাঁদাবাজির কোন বৈধতা নেই। আমরা অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রুহুল আমিন/এ.এইচ

Tag :
এখন আলোচনায়

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

আত্রাইয়ে হাতি দিয়ে চাঁদাবাজি যাত্রীরা বিড়ম্বনার শিকার

আপডেট সময় : ০৮:১৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩