
ঠাকুরগাঁওয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২.৩০ মিনিটে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ঘন্টা ব্যাপী এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কারিগরি শিক্ষা সরকারের অভীষ্ট লক্ষ্য অর্জনের শিক্ষার্থী ও অভিভাবকদের আকৃষ্ট করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাশ) সমমান ও মর্যাদা প্রদানের উদ্যোগের প্রেক্ষিতে এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় শিক্ষার্থী অভিভাবক সহ অনেকেই বক্তব্য প্রদান করেন এ সময় তারা ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অযৌক্তিক বিরোধিতা, ও বিদ্বেষী প্রতিবাদ ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্য দ্রুত বাস্তবায়নের জন্য তিন দফা দাবিতে মাননীয় শিক্ষা মন্ত্রীর সমীপে স্মারকলিপি প্রদান করেন।
মাসুদ রানা বিশেষ প্রতিনিধি ঠাকুরগাঁও 












