০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে মা ও মেয়ে সহ নিহত তিন জন।

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে মা ও মেয়ে সহ নিহত হয়েছে তিন জন।আহত হয়েছেন এক জন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের দাসপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রহিমানপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি দাস (৪০) সাগর দাসের মেয়ে পূজা রানী (১১) ও উমাকান্ত দাসের ছেলে পলক দাস (১২)

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাসপাড়া এলাকায় একটি হাসকিং মিলে ধান সিদ্ধ চলছিলো। এ সময় অতিরিক্ত তাপের কারণে বয়লার বিস্ফোরণ ঘটে এবং বয়লারটি মিলের রাস্তার পাশে গিয়ে পড়ে। এতে আগে থেকে সেখানে বসে থাকা দীপ্তি দাস, পূজা, ও পলক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় হাসকিং মালিকের বিচার দাবি করেন এলাকাবাসী।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ বলেন, ‘আজ সকাল সোয়া ৯টার দিকে পল্লী বিদ্যুৎ বাজারে অবস্থিত হাসকিং রাইস মিলের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। মিলটিতে শ্রমিকরা ধান সিদ্ধ করছিল। এ সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ হলে টিনের বয়লারটি উড়ে যায়। এতে একই পরিবারের দুজন এবং তার ভাতিজি মারা যান। গুরুতর আহত হন আরেকজন। তাদের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত শ্রমিক ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

Tag :
এখন আলোচনায়

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে মা ও মেয়ে সহ নিহত তিন জন।

আপডেট সময় : ০৯:৫২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪