০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতা ছুরিকাহতের ঘটনায় মামলা, গ্রেফতার ২

নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদলকে ছুরিকাঘাত করার ঘটনায় আত্রাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আহত বাদলের ছেলে চৌধুরী মাসুদ রানা বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫/৭ জনকে আসামি করে এ মামলা দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীকের) সমর্থক চৌধুরী গোলাম মোস্তফা বাদল (৫৮) গত শনিবার উপজেলা সদর সাহেবগঞ্জ বাজারের একটি চায়ের দোকান থেকে বের হয়ে নির্বাচনী প্রচারণায় যাবার সময় দুর্বৃত্তরা তাকে অতর্কিত ছুকিঘাত করে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয় লোকজন আহত বাদলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এ ঘটনায় আহত চৌধুরী গোলাম মোস্তফা বাদলের ছেলে চৌধুরী মাসুদ রানা বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫/৭ জনকে আসামি করে এ মামলা করেন। এ মামলায় ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক নাটোরের দুর্লভপুর গ্রামের আজিজারের ছেলে আসামি শামীম হোসেন সানিকে (২৭) গতকাল রোববার নওগাঁ কারাগারে প্রেরণ করা হয়েছে। একই মামলায় একই গ্রামের আব্দুল গফুরের ছেলে মাশফিকুজ্জামান মিলুকে (৩১) পুলিশ সন্দেহজনক ভাবে শনিবার দিবাগত রাতে আটক করেছে।
আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান বলেন, মামলা দায়েরের পর আমরা অভিযান চালিয়ে সন্দিগ্ধ আসামি হিসেবে মাশফিকুজ্জামান মিলুকে আটক করেছি এবং আসামী শামীম হোসেন সানিকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয় আদালতে প্রেরণ করা হয়েছে।

রুহুল আমিন/আমাদের চুয়াডাঙ্গা

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় ভ্যান চালক পেলো  মোটরসাইকেল পুরস্কার

আওয়ামী লীগ নেতা ছুরিকাহতের ঘটনায় মামলা, গ্রেফতার ২

আপডেট সময় : ০৩:১০:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩