
ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটের মাধ্যমে (bdnews24 ও দেশ টিভির) জেলা প্রতিনিধি শাকিল আহমেদ সভাপতি ও (ভোরের আকাশ) পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল ইসলাম শান্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ অক্টোবর) ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভিআইপি হলরুমে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৩টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলে ৫ টা পর্যন্ত। এরআগে দুপুর ১২টার দিকে সংগঠনটির সকল সদস্যদের নিয়ে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও ভোটের মাধ্যমে, সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান (দৈনিক ভিন্নবার্তা), ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল সুমন (পত্রিকা একাত্তর), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাপ্পী (দৈনিক অন্যদিগন্ত) নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি অ্যাড. আহসান হাবীব বুলবুল (দৈনিক আমার সংবাদ), সহ-সাধারণ সম্পাদক নাহিদ রেজা (দ্যা ট্রাইবুন্যাল ও বৈশাখী টেলিভিশন), দপ্তর সম্পাদক রহিম শুভ (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), অর্থ সম্পাদক ওয়াদুদ হোসেন (দৈনিক সংবাদ সারাবেলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ জামান (দৈনিক বাংলা লাইভ টোয়েন্টিফোর ডটকম) ও নির্বাহী সদস্য রহিম উল আলম খোকন, তারেক হোসেন ও আব্দুল আজিজ আরিফ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. সাকের উল্লাহ। সহাকরী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক কামরুল হাসান, জয়নাল আবেদিন বাবুল।
প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে ৫২ জন ভোটারের মধ্যে ৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩ টি পদের মধ্যে ৫টি পদে প্রতিদ্বন্দ্বি থাকায় সেগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট হয় ও অবশিষ্ট ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
তিনি আরো বলেন, সুন্দর পরিবেশে সাংবাদিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করেছে। নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছরের জন্য তাদের দায়িত্ব পালন করবেন।
এসময় অন্যান্যের মতো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, মাই টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রোহান, এখন টিভির জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, রাইজিং বিডির জেলা প্রতিনিধি মইনুদ্দিন তালুকদার হিমেল সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরা।
সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি 






















