১১:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে এক অজ্ঞাত বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গায় শিক্ষককে চড়-থাপ্পর মারার সি সি ফুটেজ

চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে এক অজ্ঞাত বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১২ টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এরআগে শুক্রবার দিনগত রাতে সদর উপজেলার মোমিনপুর রেলওয়ে স্টেশনের অদূরে টেংরামারি নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, সকালে টেংরামারি রেল লাইনের আপ লাইনের মাঝখানে ক্ষতবিক্ষত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে পৌঁছে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেয়া হয়। তবে, তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম কাজ করছে। ওই বৃদ্ধের আনুমানিক বয়স ৭০ বছর। তার পরনে ছিল ধুসর জিন্সের প্যান্ট ও পাঞ্জাবি। শুক্রবার দিনগত রাতে তিনি ট্রেনে কেটে নিহত হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া গেলে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা

এখন আলোচনায়

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠন

চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে এক অজ্ঞাত বৃদ্ধ নিহত

আপডেট সময় : ০৪:৫৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩