
চুয়াডাঙ্গার জীবননগরে আওয়ামী লীগের মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ উপহারের ঘোষণা করা হয়। প্রধানমন্তী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। এই সরকারের উপহারকে কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধে অপ-প্রচার শুরু হয়েছে। ফেক আইডি খুলে বিভিন্ন ছবি এডিট করে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে। সাইবার যুদ্ধে বিএনপি-জামায়াতের গুজবের জবাব দিতে হবে।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সন্ধায় জীবননগর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে দেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করা হবে। নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত জেনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে এসব অপপ্রচার করা হচ্ছে। দলীয় নেতা-কর্মীদের সাইসার যুদ্ধে অংশ নিয়ে অপপ্রচারকে রুখে দিয়ে হবে।
পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, জীবননগর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, সাধারন সম্পাদক মোবারক আহাম্মেদ সোহেল প্রদীপ, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ফরজ, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক আহসান হাবীব বকুল, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম মোক্তার, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু, হাসাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জালাল প্রমুখ।
দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম ফারুক আরিফ শুভেচ্ছা বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া গুজবের নানা তথ্য উপস্থাপন করেন। এসব গুজবের জবাব দেয়ার নানা দিক তুলে ধরেন। এসময় উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 














