০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা

গাইবান্ধার সাদুল্লাপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ গণঅধিকার পরিষদ, সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ্জামান সরকার। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কবি নজরুল ইসলাম কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন, সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল ও রুপমিয়া হোসাইন রাজ।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা মানবাধিকার পরিষদের সভাপতি আমিনুর রহমান, আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট আসাদুল ইসলাম পাটোয়ারী, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহসাধারণ সম্পাদক জুয়েল রানা, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মমিনুর রহমান ও সাবেক আহ্বায়ক ইশতিয়াক আহমেদ সোহানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা ও যথাযথ পুনর্বাসনের দাবি জানান তাঁরা।

আলোচনা সভা শেষে সংশ্লিষ্টদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

Tag :
এখন আলোচনায়

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

সাদুল্লাপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা

আপডেট সময় : ০২:৪৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬