০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৯ Time View

জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার শক্তিশালী ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমামতো প্রিফেকচার এলাকায়।

ভূমিকম্পের পর সম্ভাব্য ১ মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্কায় উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

জাপান সরকার কিউশু দ্বীপের কুমামতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রিফেকচারের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সম্ভাব্য পরাঘাত (আফটারশক) সম্পর্কে সতর্ক থাকতে বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র : রয়টার্স।

Tag :
এখন আলোচনায়

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আপডেট সময় : ০৪:০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬