০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে সৌদি-ওমানের সঙ্গে ইরানের বৈঠক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৭ Time View

বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে সৌদি আরব ও ওমানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা করেছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পৃথক দু’টি ফোনালাপে হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে আলাপে তারা ‘সর্বশেষ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ঘটনাবলী পর্যালোচনা করেন’।

আইআরএনএ আরও জানিয়েছে, তারা ‘আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী পদক্ষেপের কারণে হরমুজ প্রণালিতে তৈরি হওয়া অনিশ্চয়তা মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও যৌথ কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন।’

আলোচনায় যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী কর্মকাণ্ডের’ কারণে হরমুজ প্রণালিতে যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এ পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত আঞ্চলিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

সূত্র: আল-জাজিরা।

Tag :
এখন আলোচনায়

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে সৌদি-ওমানের সঙ্গে ইরানের বৈঠক

আপডেট সময় : ০৪:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬