১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১১ Time View

সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবেন এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে।

সোমবার (২৭ জুলাই) সকালে নগরীর টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘জামায়াতের আমির সাহেব সিলেটে কী বলেছেন, সেটি তার ব্যাপার। আমরা পরিষ্কার করে বলি, ‘আমরা গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা নিয়ে সংসদে দুই-তৃতীয়াংশ সমর্থন লাভ করে সরকার গঠন করেছি।’

একবার নয়, বিএনপি পাঁচ পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ড সেটআপ ওইভাবে তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি তো একটি গণতান্ত্রিক দল। জামায়াতের আমিরকে তাদের দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে জামায়াত গণতান্ত্রিক দল কি না, ওনারই বিবেচনা করবেন।’

কথা বলেন স্থানীয় সরকার নির্বাচন ও প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ প্রসঙ্গে। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নেবে ইসি। এ সময় কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির এই শীর্ষ নেতা।’

তিনি জানান, ‘এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে হবে স্থানীয় সরকার নির্বাচন।’

এর পরে বেলা ১১টায় পাবলিক লাইব্রেরি মাঠে পল্লী উন্নয়ন মেলার উদ্বোধন করেন এবং শিল্পকলা একাডেমিতে ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ এবং কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :
এখন আলোচনায়

১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৩:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬