
দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে ভোট চেয়ে পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ অব্যাহত রেখেছে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি আফরোজা পারভীন। তারই ধারাবাহিকতায় শুক্রবার ২২ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে পথসভা শেষে কালীভান্ডারদহ গ্রামে সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পারুলা খাতুনের উঠান বৈঠক শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
অপরদিকে, শুক্রবার সন্ধা সাড়ে ৬টায় আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামে গণসংযোগ শেষে শাহানা খাতুন মেম্বারের বাড়িতে উঠান বৈঠক শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। পরে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় আফরোজা পারভীন বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন জনসাধারণের কাছে তুলে ধরতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের পক্ষে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। আওয়ামী লীগ দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে নিয়ে যাবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম ও ২০৪১ সালে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামীতে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।
তিনি বলেন, আমি আপনাদেরই লোক। আপনারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন এবং জানেন। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। আপনাদের দোয়া এবং সমর্থন চাই। মাননীয় প্রধানমন্ত্রী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাকেই নৌকার নমিনেশন দিবেন আমরা তাদের পক্ষে কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি পূর্ণিমা হালদার, সাংগাঠনিক সম্পাদক শাপলা খাতুন চিনি, সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কাজলী খাতুন, চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি আজরিনা খাতুন, সাধারণ সম্পাদক বেবি খাতুন, সাংগাঠনিক সম্পাদক মিতা রানি দাস, আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মনিরা পারভীন, সাংগঠনিক সম্পাদক শাহানারা খাতুন, কালিদাসপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি সাবিয়া খাতুন, সাধারণ সম্পাদক জলি পারভীন, সাংগঠনিক সম্পাদক আলেয়া খাতুন, বেলগাছী ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মজিরন নেছা, সাধারণ সম্পাদক তাপসি পারভীন, ডাউকি ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মাছুরা খাতুন, সাধারণ সম্পাদক রাশিদা খাতুন, বাড়াদি ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি পিঞ্জিরা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের নেতাকর্মীরা।
প্রতিনিধির নাম 












