১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ত সৈনিক আনসার-ভিডিপি শেরপুরের উদ্যোগে নালিতাবাড়ীর বাকপ্রতিবন্ধী পরিবারকে খাদ্য সহায়তা

মানবিক সেবার ধারাবাহিকতায় রক্ত সৈনিক আনসার-ভিডিপি শেরপুর এর উদ্যোগে শুক্রবার শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার একটি অসহায় বাকপ্রতিবন্ধী পরিবারকে দুই মাসের খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

পরিবারটির চরম আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপনের বিষয়টি জানতে পেরে সংগঠনের সদস্যরা তাদের পাশে দাঁড়ান। এ সময় চাল, ডাল, তেল, আলু, লবণসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী পরিবারের হাতে তুলে দেওয়া হয়, যা প্রায় দুই মাসের খাদ্য চাহিদা পূরণে সহায়ক হবে।

এ মানবিক কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন রক্ত সৈনিক টিম শেরপুরের প্রতিষ্ঠাতা আনসার ব্যাটালিয়নের সিপাহি মনোয়ার হোসেন । এছাড়াও সহযোগিতা করেন নালিতাবাড়ী উপজেলার আনসার সদস্য মো. তানজিম ইসলাম, মোশারফ মিয়া, মোবারক হোসেন ও সাঈদ হাসান। পাশাপাশি রক্ত সৈনিক আনসার-ভিডিপি শেরপুর-এর সকল সদস্য এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

রক্ত সৈনিক আনসার-ভিডিপি শেরপুর পরিবারের পক্ষ থেকে সকল সহযোগীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও এমন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Tag :
এখন আলোচনায়

কুষ্টিয়ায় আর্জেন্টিনার হারে যুবকের আত্মহত্যা, পিতৃহারা দুই শিশুকে ঘিরে শোক

ক্ত সৈনিক আনসার-ভিডিপি শেরপুরের উদ্যোগে নালিতাবাড়ীর বাকপ্রতিবন্ধী পরিবারকে খাদ্য সহায়তা

আপডেট সময় : ০৪:০০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬