১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় ঈদুল আযহা উপলক্ষে এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ৩৫০ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৫ মে) সকাল ৭টা থেকে ভেড়ামারা উপজেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর।

অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “ঈদের আনন্দ যেন সমাজের কোনো মানুষ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানদেরও এই ঈদে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার সাবেক উপজেলা আমির ও কুষ্টিয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নুরুল আমীন জসিম, ভেড়ামারা উপজেলা আমির জালালউদ্দিন এবং উপজেলা সেক্রেটারি শফিকুল আলম।

এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদ উপলক্ষে সকাল সকাল নগদ অর্থ হাতে পেয়ে উপস্থিত অসহায় ও দুস্থ মানুষের মুখে আনন্দের আভা দেখা যায়। তারা এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ৩.৫কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারায় ঈদুল আযহা উপলক্ষে এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ৩৫০ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

আপডেট সময় : ০৩:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬