১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ইয়াবা ও বুপ্রেনরফাইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চুয়াডাঙ্গার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার দৌলতদিয়া ব্রিজ সংলগ্ন এলাকা ও রেলস্টেশন সংলগ্ন মাছ বাজার এলাকায় পৃথক অভিযান চালায়। অভিযানে মাদক কেনাবেচার সময় হাতেনাতে তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ কামরুল ইসলাম (৫৪), শেখপাড়া, চুয়াডাঙ্গা। তার কাছ থেকে ২ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। সামাউন সানি রাসেল (২০), আরামপাড়া, চুয়াডাঙ্গা। তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ও মোঃ চাব্বির (৩২), শেখপাড়া, চুয়াডাঙ্গা। তার কাছ থেকে ২ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।

অভিযানের পর চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আসামিরা অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের সাজা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে— কামরুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, সামাউন সানি রাসেলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড ও চাব্বিরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্তদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুযায়ী ধ্বংসের প্রক্রিয়া চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় ইয়াবা ও বুপ্রেনরফাইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গায় ইয়াবা ও বুপ্রেনরফাইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১০:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬