১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
লালমনিরহাটে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ; জামিন নামঞ্জুর

সিক্স মার্ডার মামলায় সাবেক কূটনীতিক সাব্বির বিন শামস সুমন কারাগারে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) ও যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের সাবেক ‘মিনিস্টার পাবলিক ডিপ্লোমেসি’ মো. সাব্বির বিন শামস সুমনকে বহুল আলোচিত ‘সিক্স মার্ডার’ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (১৭ মে) সন্ধ্যায় লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে বিকেল ৩টার দিকে লালমনিরহাট সদর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। পরে কোর্ট পুলিশ তাকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠায়।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের বঙ্গেরবাড়ী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে পাটগ্রাম থানা পুলিশ সাধারণ ডায়েরি করে অধিকতর তদন্তের জন্য তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করে। রাতেই ডিবি পুলিশ তাকে সদর থানায় হস্তান্তর করে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট লালমনিরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ছয় কিশোর-যুবক দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২০২৫ সালের ২৭ মে দায়ের করা মামলায় ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাব্বির বিন শামস সুমনকে ওই মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাটগ্রাম থানার ওসি মো. নাজমুল হক জানান, সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়। তার কাছ থেকে দুটি লাল পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট, একটি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের কথা স্বীকার করেছেন বলেও দাবি পুলিশের।

তবে আদালতে দেওয়া বক্তব্যে সাব্বির বিন শামস সুমন বলেন, তিনি ২০২০ সালে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই থেকে পদত্যাগ করেন এবং ২০২৩ সালে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের দায়িত্ব থেকেও অব্যাহতি নেন। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের একটি মামলা চলমান থাকলেও এখনো অভিযোগপত্র দেওয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, “ঘটনার সময় আমার মক্কেল লালমনিরহাটে ছিলেন না। তিনি বয়সজনিত নানা জটিলতায় ভুগছেন। এসব বিষয় আদালতে তুলে ধরা হলেও জামিন মঞ্জুর হয়নি। আমরা উচ্চ আদালতে যাব।”

অন্যদিকে, কোর্ট পুলিশের জিআরও সিএসআই মানিক হোসেন জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সাব্বির বিন শামস সুমনকে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
এখন আলোচনায়

রুপনারায়নকুড়া বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আব্দুর রহমান তারা

লালমনিরহাটে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ; জামিন নামঞ্জুর

সিক্স মার্ডার মামলায় সাবেক কূটনীতিক সাব্বির বিন শামস সুমন কারাগারে

আপডেট সময় : ০৩:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬