০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
১ লাখ ২৪ হাজার টাকার ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারীরা

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ২৪ হাজার ৪০০ টাকা।

মঙ্গলবার (১২ মে) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঝাউরানী বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, চোরাকারবারীরা সীমান্ত পথে মাদক চোরাচালানের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৭টার দিকে হাতীবান্ধা উপজেলার উত্তর ঝাউরানী ও খামারভাতী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে টহল দলের সদস্যরা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। পরে ধাওয়া করলে চোরাকারবারীরা সঙ্গে থাকা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ২৪৭ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ এবং ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত ইস্কাপ সিরাপের মূল্য ৯৮ হাজার ৮০০ টাকা এবং ফেয়ারডিল সিরাপের মূল্য ২৫ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্তে তথ্য সংগ্রহ ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এখন আলোচনায়

আপডেট সময় : ০৪:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬