০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
লালমনিরহাটে চাকরি মেলার উদ্বোধনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

‘শুধু শিক্ষিত হলেই হবে না, হতে হবে দক্ষ ও কর্মমুখী’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, “শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে। কঠোর পরিশ্রমই পারে বেকারত্বের অভিশাপ দূর করতে।”

সোমবার (১১ মে) সকাল ১০টায় লালমনিরহাট জেলা স্টেডিয়ামে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ আয়োজিত দিনব্যাপী ‘চাকরি মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সীমান্তবর্তী অঞ্চলে এ ধরনের আয়োজন তরুণদের জন্য আশার আলো হয়ে উঠবে। চাকরির জন্য অপেক্ষা না করে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে কর্মসংস্থানমুখী এ বৃহৎ উদ্যোগ গ্রহণ করায় প্রাণ-আরএফএল গ্রুপকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, প্রাণ-আরএফএল গ্রুপের রিক্রুটমেন্ট হেড নূরুল আলম খান এবং নাফিস ইনদালিব অর্ণব।

দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করেছে প্রাণ-আরএফএল গ্রুপের আয়োজিত এ চাকরি মেলা। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা মেলায় সকাল থেকেই হাজারো চাকরি প্রত্যাশী তরুণ-তরুণীর উপস্থিতিতে জেলা স্টেডিয়াম এলাকায় প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

মেলায় বিভিন্ন বয়সী চাকরি প্রত্যাশীদের রেজিস্ট্রেশন বুথ ও পরীক্ষাকেন্দ্রে ভিড় করতে দেখা যায়। আয়োজক সূত্রে জানা গেছে, দুপুর পর্যন্ত প্রায় তিন হাজার চাকরি প্রার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন। লিখিত পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে বিভিন্ন পদে প্রায় এক হাজার জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে।

উল্লেখ্য, ১৯৮১ সালে যাত্রা শুরু করা প্রাণ-আরএফএল গ্রুপ বর্তমানে দেশ-বিদেশে প্রায় দুই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীতে পরিণত হয়েছে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ

লালমনিরহাটে চাকরি মেলার উদ্বোধনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

‘শুধু শিক্ষিত হলেই হবে না, হতে হবে দক্ষ ও কর্মমুখী’

আপডেট সময় : ০৮:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬