০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন লালমনিরহাট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাট জেলার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন লালমনিরহাট এর কেক কেটে শুভ উদ্বোধন ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বিকাল ৪টায় লালমনিরহাট শহরের মুনস্টার রেস্টুরেন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন লালমনিরহাট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে লালমনিরহাট জেলায় কর্মরত ও লালমনিরহাট জেলার অধিবাসী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠাকালীন আংশিক কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

কার্যনির্বাহী পরিষদের প্রথম সভাপতি মনোনীত হন সোনালী ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখার সিনিয়র অফিসার মোঃ এ.এম. গোলাম কিবরিয়া। প্রথম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন লালমনিরহাট সরকারি কলেজের প্রভাষক আসাদুল্লাহ আল গালিব।

উল্লেখ্য, ‘আমরা জবিয়ান, আমরা লালমনিয়ান’-মূলনীতিকে ধারণ করে এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। পারস্পরিক বন্ধন, যোগাযোগ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, সদস্যগণের বিপদে পাশে থাকার প্রত্যয় নিয়ে সেবাধর্মী এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়।

Tag :
এখন আলোচনায়

মেহেরপুরে শিশুধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন লালমনিরহাট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬