
লালমনিরহাটে “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ৯টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে লালমনিরহাট জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে এ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রাজীব আহসান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল হাকিম, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ আফরোজা খাতুন প্রমুখ। এ সময় লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়াসহ লালমনিরহাট জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং লালমনিরহাটের বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে লালমনিরহাট জেলা শহরের বিভিন্ন পয়েন্ট থেকে শুরু হয়ে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে মিলিত হয়।
এ সময় শত শত শ্রমিক তাদের দাবি আদায়ের লক্ষ্যে ও মহান মে দিবসের বর্ণাঢ্য র্যালিতে অংশ গ্রহণ করেন।
এদিকে লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি লালমনিরহাটের মিশন মোড় চত্ত্বর হতে বের করে জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের র্যালিতে মিলিত হয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন।
এ সময় লালমনিরহাট জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টায় লালমনিরহাটের জেলা কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা আয়োজনে এ বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার সভাপতি রেনায়েল আলম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার প্রধান উপদেষ্টা এ্যাড. মোঃ আবু তাহের। এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার উপদেষ্টা আব্দুল বাতেন। এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল লালমনিরহাট জেলা শাখার আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্য বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেম অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল লালমনিরহাট জেলা শাখার সভাপতি ওমর ফারুক বাবলু-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম। তাদের ন্যায্য মজুরি, স্বাস্থ্য সম্মত কর্ম পরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি। শ্রমিকরা কোনো যন্ত্র নয়, তারা মানুষ—তাই তাদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে।
বক্তারা আরও বলেন, ধর্মীয় অনুশাসন মেনে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে হবে। তাদের স্বার্থ রক্ষা না হলে কোনো উন্নয়নই টেকসই হবে না।
বক্তারা মালিক ও শ্রমিককে এক পরিবারের মতো সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, উভয় পক্ষকে একে অপরের স্বার্থ রক্ষা করতে হবে। পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও পরিবেশগত উন্নয়ন নিশ্চিত না হলে মালিক-শ্রমিক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
প্রতিনিধির নাম 














