০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীকোল-বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি,’২৬ বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সদর উপজেলার শ্রীকোল-বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এস এস সি পরীক্ষার্থী’২৬ ব্যাচের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান নেহালপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি র সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য মেয়াদ উত্তীর্ণ বিদায়ী সভাপতি শফিকুল ইসলাম। তিনি আবেগঘন কণ্ঠে বলেন— “আজকের বিদায় কোনো শেষ নয়, বরং এটি এক নতুন যাত্রার সূচনা। তোমাদের সফলতা আমাদের গর্ব, আর ব্যর্থতা হবে আমাদের শিক্ষা। সাহস হারাবে না, নিজের লক্ষ্যে অটল থাকো।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— সাজেদুর রহমান মিলন মোল্লা, সদস্য সচিব, যুবদল, দর্শনা থানা শাখা,বোয়ালিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী নিখাঁদ গুণী ব্যক্তিত্ব এ. জে. মানিক মোল্লা বোয়ালিয়া গ্রামের কৃতি সন্তান জহুরুল ইসলাম মিন্টু ,রোকন, বাংলাদেশ জামায়াতে ইসলাম।

শ্রীকোল গ্রামের কৃতি সন্তান জনাব মোঃ জিয়াউর রহমান, সহ-সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মাকালডাঙ্গা ইউপি শাখা।

আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্থায়ী নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন— “আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব। সময়কে কাজে লাগাও, নৈতিকতা বজায় রাখো, তাহলেই তোমরাই বদলে দেবে দেশের ভবিষ্যৎ।”

শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন-বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব শিলা পরভীন, সাধন কুমার হালদার ও এনামুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তাঁরা বলেন—”পরীক্ষা শুধু খাতায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই দিতে হয়। সৎ পথে থেকো, পরিশ্রম করো—সাফল্য আসবেই।”

সুন্দর উপস্থাপনা করেন-পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে উপস্থাপনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাছেদ আলী, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
প্রধান শিক্ষকের অনুপ্রেরণামূলক বক্তব্য —অনুষ্ঠানের মূল চালিকাশক্তি, বিদ্যালয়ের সুযোগ্য প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ওসমান গনি তাঁর বক্তব্যে বলেন— “এই প্রতিষ্ঠান শুধু শিক্ষা দেয় না, মানুষ গড়ার কারখানা হিসেবে কাজ করে। তোমরা যেন আলোকিত মানুষ হয়ে সমাজকে আলোকিত করো—এই আমার প্রত্যাশা। মনে রেখো, সততা ও অধ্যবসায়ই তোমাদের সবচেয়ে বড় শক্তি।”

অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তে ছিল ভালোবাসা, সম্মান ও ভবিষ্যতের প্রতি অগাধ বিশ্বাস। বিদায়ী শিক্ষার্থীদের চোখে জল, আর নবীনদের চোখে স্বপ্ন—এই দুইয়ের মিলনেই সৃষ্টি হলো এক অনন্য আবহ।

শ্রীকোল-বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় আবারও প্রমাণ করলো—শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি হৃদয় গড়ার এক অনন্য শিল্প।

Tag :
এখন আলোচনায়

আপডেট সময় : ০৫:৫৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬