০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাট সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২টি শিশু ভর্তি

হামের উপসর্গ নিয়ে ২টি শিশু ২৫০ শয্যা বিশিষ্ট লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

শনি ও রোববার (৪ ও ৫ এপ্রিল) ভর্তি কৃত শিশুরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হীরাবাড়ি এলাকার মোঃ রকিবের ৬মাস বয়সী শিশু নিশাত ও লালমনিরহাট পৌরসভার আপন পাড়া এলাকার আনিসুর রমানের ১৩মাস বয়সী শিশু আনিসা খাতুন।

২৫০ শয্যা বিশিষ্ট লালমনিরহাট সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় নিশাত ও শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টা ৩০মিনিটে আনিসা খাতুন ভর্তি হয়। শিশু ২টির শরীরে র‌্যাশ থাকায় তাদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। আনিসা খাতুন হামের ১ম ডোজ নিয়েছে। আর নিশাতের ১ম ডোজ নেবা এখন বয়স হয়নি বলে কর্তব্যরত নার্স জানান।

আইসলেশন সেন্টার অবস্থিত রোগীর আত্মীয়-স্বজন জানান, এখানকার পরিবেশ ভালো চিকিৎসকরা আন্তরিকতার সাথে তাদের সন্তানদের চিকিৎসা দিচ্ছেন এবং শিশু দুটি ভালো আছে। হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবহারে তার সন্তুষ্ট।

লালমনিরহাট সদর হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট মোজাফফর আহমেদ জানান যে, সদর হাসপাতালে হাম পরীক্ষা করার জন্য কোন ব্যবস্থা নেই।

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সামিরা হোসেন নিসাত জানান, প্রাথমিক ভাবে শিশুদের হাম মনে হওয়ায় তাদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তাদের হাম হয়েছে কিনা পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিবির পরিচর্যায় শিশু দুটির অবস্থা উন্নতির দিকে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাট সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২টি শিশু ভর্তি

আপডেট সময় : ০৩:১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬