০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটের সিন্ধুরমতি মেলায় ‎বৃষ্টিকে উপেক্ষা করে হাজারও মানুষের ঢল

লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্ধুরমতি তীর্থধামে ৩দিন ব্যাপী ঐতিহ্যবাহী সিন্ধুরমতি মেলা আজ শেষ দিন। বৈরী আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করে মেলার শেষ দিনে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী নারীদের মধ্যে সিদুঁর কেনা এবং পূজার্চনার বিশেষ উৎসাহ পরিলক্ষিত হয়েছে।
‎​
‎শুক্রবার (২৭ মার্চ) এ ঐতিহাসিক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। উদ্বোধনের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে সিন্দুরমতি দিঘীর পাড়।

​মেলার শেষ দিনে সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির কারণে মেলার মাঠে কিছুটা কাঁদা থাকলেও দর্শনার্থীদের উৎসাহে কোনো কমতি নেই। সনাতন ধর্মাবলম্বী নারীরা মেলার প্রধান আকর্ষণ হিসেবে সিঁদুর কেনায় ব্যস্ত সময় পার করছেন। তাঁদের বিশ্বাস, সিন্দুরমতি দিঘীর পবিত্র জল স্পর্শ ও মেলা থেকে সিঁদুর কেনা পরিবারের জন্য কল্যাণকর। মেলায় হরেক রকমের মাটির খেলনা, আসবাবপত্র, ঘর সাজানোর জিনিস এবং স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের দোকানেও ছিল উপচে পড়া ভিড়।

​আয়োজক কমিটি জানায়, শত বছরের পুরনো এই মেলাটি অত্র অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির এক মিলন মেলা। বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও শেষ দিনে জনস্রোত প্রত্যাশার চেয়েও বেশি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মেলার নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।

​আজ সন্ধ্যায় ধর্মীয় আনুষ্ঠানিকতা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী সিন্ধুরমতি মেলর।

Tag :
এখন আলোচনায়

তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

লালমনিরহাটের সিন্ধুরমতি মেলায় ‎বৃষ্টিকে উপেক্ষা করে হাজারও মানুষের ঢল

আপডেট সময় : ০২:৪২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬