০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে গ্রাম পুলিশ কারাগারে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের করলাটারী নামক স্থানে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করার অপরাধে বুড়িমারী ইউনিয়ন দফাদার (গ্রাম পুলিশ) রফিকুল ইসলামকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, শনিবার (২৮ মার্চ) আনুমানিক রাত ২টা ৪০মিনিটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের মোবাইল কোর্ট চলাকালীন পাটগ্রাম উপজেলার বুড়িমারী করলাটারী নামক স্থানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন এর নেতৃত্বে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা লঙ্ঘন করে সরকারি কাজে বাধা প্রদান করার অপরাধে বুড়িমারী ইউনিয়ন দফাদার (গ্রাম পুলিশ) মোঃ রফিকুল ইসলামকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীর উফারমারার মোহাম্মদ হোসেন ছেলে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন বলেন, আইনের উর্দ্ধে কেউ নন, আইন সবার জন্য সমান অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ রকম কার্যক্রম চলমান থাকবে।

Tag :
এখন আলোচনায়

তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

লালমনিরহাটে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে গ্রাম পুলিশ কারাগারে

আপডেট সময় : ০২:৩৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬