০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে ভিএসডিএ’র উদ্যোগে ভূমিহীন ২০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

দিনাজপুর সদর উপজেলার কর্ণাই কাটাপাড়ায় ভিলেজ সোস্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ভিএসডিএ) এর উদ্যোগে ভূমিহীন ও হতদরিদ্র ২০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) আয়োজিত এই মানবিক কর্মসূচির মাধ্যমে স্থানীয় সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম। তিনি উপহারপ্রাপ্ত পরিবারগুলোর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগই সমাজে মানবিকতা ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিএসডিএ’র সহ-সভাপতি মোঃ সেলিম ইসলাম, ভিএসডিএ’র ইয়ুথ প্ল্যাটফর্ম চেঞ্জমেকার ইয়ুথ নেটওয়ার্ক এর সভাপতি মোঃ শামীম হোসেন, স্বেচ্ছাসেবক অনিক কুন্ডু, গোলাপী রায়, সৌমিক ও রুমানাসহ অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ভিএসডিএ ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

Tag :
এখন আলোচনায়

তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

দিনাজপুরে ভিএসডিএ’র উদ্যোগে ভূমিহীন ২০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আপডেট সময় : ০৩:১৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬