১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে শীতার্তদের মাঝে শীতবস্ত দিলেন মানবিক অবসরপ্রাপ্ত সৈনিক আব্দুল হান্নান

  • মাসুদ রানা
  • আপডেট সময় : ০৯:১৬:২১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩ Time View

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ী বেড়াডাঙ্গা গ্রামের অসহায় দরিদ্র মানুষদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

(২ জানুয়ারি) সোমবার দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেড়াডাঙ্গায় শীতে কষ্ট পাওয়া মানুষদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

ব্যক্তিগত তহবিল থেকে এসব কম্বল বিতরণ করেন কিশোরগাড়ি ইউনিয়নে ৭নং ওয়ার্ডের বেড়াডাংগা গ্রামের মানবিক অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল হান্নান।

তিনি তার বক্তব্যে বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ। কনকনে শীতে ঠকঠক করে কাঁপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে।

এসময় উপস্থিত ছিলেন অত্রালাকার বয়োজ্যেষ্ঠ গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার পরিচালক মাওলানা আবু বক্কর সিদ্দিক, সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় ছাত্র, সংগঠক, সাংবাদিকসহ আরো অনেকে ।

কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া মানুষেরা জানান, দুঃখী মানুষের সাহায্যে এগিয়ে আসতে কি অঢেল বিত্ত-বৈভবের মালিক হতে হয় ? আমাদের হান্নান ভাই একজন অত্যন্ত মানবিক মানুষ। তিনি ব্যক্তিগত তহবিল থেকে প্রতিবছরই কমবেশি এভাবে দান করে থাকেন। এমন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি মমত্ব ও ভালোবাসা।

মাঘের এই হাড় কাঁপা তীব্র শীতে কম্বল পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।

Tag :
এখন আলোচনায়

তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

পলাশবাড়ীতে শীতার্তদের মাঝে শীতবস্ত দিলেন মানবিক অবসরপ্রাপ্ত সৈনিক আব্দুল হান্নান

আপডেট সময় : ০৯:১৬:২১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬