০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি প্রার্থীর জনসভায় নেতা-কর্মীদের ঢল

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থীর সমর্থনে আজ বুধবার বিকালে জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর ফুটবল মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীর ঢল নামে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি সরকারের সমালোচনা করে বলেন, “এই সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে। ত্রয়োদশ নির্বাচন দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন। তাই সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করে গণতন্ত্রের মুক্তি নিশ্চিত করতে হবে।”

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, বিজিএমইএ সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান এই জনসভায় সভাপতিত্ব করেন। তিনি তার বক্তব্যে বলেন, “আমি আপনাদের এলাকার সন্তান। এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমি নির্বাচিত হলে চুয়াডাঙ্গা-২ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলব এবং জনগণের সেবক হিসেবে কাজ করব।”

তিনি নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেট-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান (হবি), দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তনু, দশর্না থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ আলী, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবির, দামুড়হুদা বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান, জীবননগর পৌরসভার সাবেক মেয়র নওয়াব আলী, দর্শনা পৌরসভার সাবেক মেয়র মহিদুল ইসলাম, জীবননগর থানা বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান, দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি হাজী শওকত প্রমুখ।

বক্তারা সকলেই বর্তমান সরকারের দুঃশাসনের তীব্র সমালোচনা করে ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জনসভা উপলক্ষে বুধবার বেলা ২টা থেকেই জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে লোকনাথপুর ফুটবল মাঠে জড়ো হতে শুরু করেন।

নেতা-কর্মীদের হাতে ছিল ধানের শীষের প্রতীক সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল। নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহ প্রমাণ করে যে তারা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে প্রস্তুত।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। হাফেজ মো. শাওন কোরআন তেলাওয়াত করেন। জনসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিথা। তিনি তরুণ সমাজকে ধানের শীষের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
বিশাল এই জনসভা চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি’র নির্বাচনী প্রচারণায় নতুন উদ্দীপনা এনে দিয়েছে এবং নির্বাচনী আমেজকে আরও চাঙ্গা করে তুলেছে ।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি প্রার্থীর জনসভায় নেতা-কর্মীদের ঢল

আপডেট সময় : ০৯:০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫